একাডেমিক
1.পরম করুণাময় আল্লাহ তায়ালাকে স্মরণ করে সকল কাজ আরম্ভ করবে। 2.মাতা-পিতা, শিক্ষক-শিক্ষিকা ও বড়দের শ্রদ্ধা করবে এবং সালাম দেবে। 3. সৎ চিন্তা করবে, সৎ পথে চলবে, সত্য কথা বলবে, অন্যায় কে ঘৃণা এবং প্রতিহত করতে চেষ্টা করবে। 4. অধ্যবসায়ী ও পরিশ্রমী হবে। হতাশ হবে না। 5. জীবনে সফলতার জন্য আল্লাহর উপর ভরসা, সাহায্য প্রার্থনা ও সাধনা করবে। 5. স্কুল ইউনিফর্ম পরিধান করে নিয়মিত স্কুলে আসব। স্কুল ইউনিফর্ম না পরে আসলে অনুপস্থিত ধরা হবে। 6. জাতীয় সংগীত, শপথ বাক্য ও সূরা-ফাতিহা (বাংলাঅর্থসহ) শুদ্ধ উচ্চারণে মুখস্থ করবে। 7. স্কুল বসার পূর্বে স্কুল প্রাঙ্গণের কোথাও কোন ছাত্র খেলাধুলা করতে পারবে না এবং খেলার কোন সরঞ্জাম নিয়ে স্কুলে প্রবেশ করতে পারবে না। 8. ক্লাস বসার ১৫ মিনিট পূর্বে যথারীতি ‘সমাবেশে’ যোগদান করবে এবং সেখান থেকে সারিবদ্ধভাবে শ্রেণি কক্ষে প্রবেশ করবে। 9. শ্রেণির ঘন্টা বাজার পর ২/৩ মিনিটের মধ্যে যদি কোন শিক্ষক/শিক্ষিকা শ্রেণি কক্ষে না আসেন, তাহলে শ্রেণি মনিটর সহকারি প্রধান শিক্ষককে অবশ্যই জানাবে। 10. স্কুলচলাকালীন সময়ে টিফিন পিরিয়ড ব্যতীত কোন ছাত্র শ্রেণিকক্ষের বাইরে যেতে পারবে না। 11. শ্রেণিকক্ষের ময়লা-আবর্জনা, টিফিনের বর্জ্য ইত্যাদি যত্রতত্র না ফেলে ক্লাসে সংরক্ষিত ঝুড়িতে ফেলতে হবে। 12. বহিরাগত বন্ধু-বান্ধব নিয়ে কোন ছাত্র স্কুলে প্রবেশ করতে পারবে না। 13. মুসলমান ছাত্ররা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পরবে। টিফিন পিরিয়ডে স্কুল মসজিদে যোহরের নামাজ আদায় করবে। 14. টিফিন পিরিয়ডের পর ওয়ার্নিং বাজার সাথে সাথে শ্রেণিকক্ষে প্রবেশ করবে। 15. স্কুলের সম্পদ কেউ নষ্ট করবে না, কোন সম্পদ নষ্ট হতে দেখলে বাধা দেবে এবং কর্তৃপক্ষকে তৎক্ষণাৎ জানাবে। যে শ্রেণিতে সম্পদ নষ্ট হবে সে শ্রেণির সকলের নিকট হতে নূন্যতম ২০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা জরিমানা আদায় করা হবে। 16. খেলাধুলা এবং বিদ্যালয়ের যেকোন অনুষ্ঠানে শান্তি-শৃঙ্খলা-একতা বজায় রেখে অনুষ্ঠানকে সুন্দর ও সফল করতে আন্তরিকভাবে চেষ্টা করবে। 17. কোন ছাত্র স্কুলে এসে ছুটির আগে পালিয়ে গেলে তাকে উক্ত দিনের জন্য অনুপস্থিত ধরা হবে এবং পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না।